ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির ওপর উঠে গিয়ে বাসচাপায় একজন মহিলাসহ ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায়। দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ঢাকা নালিতাবাড়ি পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনের ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির উপর উঠে গেলে এতে ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয়। এসময় অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, তারা খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনাস্থলে একজন নিহত হন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার এসআই মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায়  দুইজন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ থানার হেফাজতে রয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *