রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ সহায়তা ও ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ৬০ জনকে জনপ্রতি ১০০০ টাকা করে ৬০ হাজার টাকা ও ৪০ জনের মাঝে ৪০টি শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পাঁচবাগ ইউপি প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সচিব, উদ্দোক্তা, ইউপি সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, জেলা দক্ষিণ যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, যুবদল নেতা সারোয়ার জাহান বাহার মাস্টার, সাকিব, ফরহাদ, খোকন ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নবী হোসেন, সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সব সময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যে সব বরাদ্দ আসবে, তা যথাযথ নিয়মে সুষমভাবে বণ্টন করা হবে। এখানে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
এছাড়াও উস্থি, লংগাইর, দত্তেরবাজার, রসুলপুর, বারবাড়িয়া, পাইথল, টাঙ্গাব ও মশাখালী ইউনিয়নে দুস্থ ও গরিব অসহায় জনসাধারণের মাঝে অর্থ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়।
####