গফরগাঁওয়ে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদ ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকায় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী জানান, হলুদ ও পাটের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কৃষকরা জানান, এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বৃদ্ধি করতে সহায়ক হবে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *