তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন, শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) তারাকান্দা স্কুল রোডে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক আর্মির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক স্বপন এবং ময়মনসিংহ উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য তৌকির আহমেদ শাহিনকে (দৈনিক অবজারভার) সভাপতি, আজাহারুল ইসলাম লিটনকে (দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক এবং ফজলে এলাহি ঢালীকে (দৈনিক ইনকিলাব ও দেশের কণ্ঠ) সিনিয়র সহ-সভাপতি করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি জাহাঙ্গীর মাস্টার(দৈনিক সকাল), সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন (দৈনিক আমার সময়), সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার( আজকের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রোমান ( নিউজ 21), কোষাধ্যক্ষ আলমগীর হোসেন( দৈনিক গণমুক্তি), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল ( দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম( দৈনিক বর্তমান বাংলা) মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার ( দৈনিক আজকের ময়মনসিংহ), এবং সদস্য আঃ সাত্তার ( দৈনিক ময়মনসিংহ প্রতিদিন) , শফিকুল ইসলাম রাসেল( দৈনিক কালবেলা), আবু সাঈদ ( দৈনিক ভোরের অপেক্ষা) এবং অলি উল্লাহ ( আলোকিত প্রতিদিন)।
তারাকান্দা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং অনিয়ম দুর্নীতি এবং অন্যায়ের প্রতিবাদী হয়ে লিখনির মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন কার্যকরী পরিষদের সদস্যরা ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *