গফরগাঁওয়ে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এমপি সহধর্মিণীর ইফতার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও সুবিধাবঞ্চিত রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ শামীমা সুলতানা।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে তিনি নিজ উদ্যোগে পথচারী, শ্রমজীবী রোজাদার মানুষ ও শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতারের প্যাকেটে ছিল বিরিয়ানি ও বিশুদ্ধ পানির বোতল।
রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এমপির সহধর্মিণী ও কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামীমা সুলতানা।

এসময় স্থানীয় বাসিন্দা ও রোজাদাররা জানান, রমজানের সময়ে এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য অনেক বড় সহায়তা। তারা এমপির সহধর্মিণী শামীমা সুলতানার এ মানবিক উদ্যোগকে প্রশংসা করেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *