গফরগাঁওয়ে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগাইর ইউনিয়ন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে
উপজেলার পাগলা থানার চারবাড়িয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ও জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও লংগাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানসহ উপজেলা, পাগলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু তাঁর বক্তব্যে বলেন, রমজান সংযম ও সিয়াম সাধনার মাস। এ মাসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সংযম ও নৈতিকতা চর্চার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ করেন।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
#####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *