জুড়ীতে জোরপূর্বক বসতবাড়ির রাস্তা দখলের অভিযোগ 

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ীতে  রুবেল মিয়া (৩০) ও তেরা মিয়া (৫০) নামক দুই ভূমিখেকোর বিরুদ্ধে উম্মর আলী (৭০) নামক এক নিরীহের বসত বাড়ীর রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি গত শনিবার সকাল ১১ ঘটিকায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইতলা গ্রামের মৃত ইরফান আলীর ছেলে উম্মর আলী’র বসত বাড়ীর রাস্তায় ঘটেছে। এব্যাপারে প্রতিকার চেয়ে একই গ্রামের পাশের বাড়ীর মৃত আব্দুস ছালাম সলই এর ছেলে রুবেল মিয়া, মৃত ফরজান আলীর ছেলে তেরা মিয়াসহ আরো অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বিবাদীগণ গত ১৮/২/২০২৬ ইং তারিখে উম্মর আলীর রাস্তার উপর জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ করার জন্য কাজ শুরু করে।
ওই সময় উম্মর আলী তাদেরকে ওই কাজে বাঁধা দিলে বিবাদীরা উম্মর আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে উম্মর আলী উক্ত বিষয়টি ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য দছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে উনারা বিবাদীগণের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করেন কিন্তু বিবাদীগণ বলেন, তাদের জায়গায় বাউন্ডারি নির্মাণ কাজ করছেন।
উম্মর আলী আরো বলেন, এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন বিবাদীগণ। এমতাবস্থায় তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।
জুড়ী থানার তদন্ত ওসি জহিরুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *