গফরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় মাইন উদ্দিন কমিউনিটি সেন্টারের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গফরগাঁও পৌর শাখার জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখার আমীর মাওলানা এমদাদুল হক এবং ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

অনুষ্ঠানে এ সময় অন্যদের মাঝে সাংবাদিক, লেখক, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির-সভাপতি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে কাজ করতে হবে। কুরআন ও সুন্নাহর আদর্শে একটি কল্যাণমুখী সমাজ গঠনের জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে নিরন্তর কাজ করে যাব—ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।

পরিশেষে মুসলিম উম্মাহর মুক্তি, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *