স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারাকান্দা উপজেলা শাখার আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্টিত।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার মধুপুরে মধুমন কমিউনিটি সেন্টারের উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।