স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
তারাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) তারাকান্দা ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।।