স্টাফ রিপোর্টার।।
মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন,স্বাধীনতার অর্ধ শতাব্দী পর আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। কাজী আরেফ আহমেদ এর প্রতি শ্রদ্ধা জানাতে হলে আজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ এর আত্মা শান্তি পাবে।
রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে
রাজধানীর টিকাটুলিতে কাজী আরেফ আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি ঢাকা দক্ষিন মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান একথা বলেন।
কাজী আরেফ আহমেদ এর ছোট ভাই ও দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মোঃ মামুন পারভেজ, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া। আলোচনা শেষে কাজী আরেফ আহমেদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
####