মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১ টি আসনের বিজয়ী প্রার্থীদের কাছে নির্বাচনী ফলাফল হস্তান্তর করে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল হস্তান্তর করেন।
ময়মনসিংহ -১ (হালুয়াঘাট -ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালমান উমর রুবেল ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছিলেন। তার প্রাপ্ত ভোট ১০৭২৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০০৭৩৬ ভোট।
ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি মুহাম্মদুল্লাহ রিক্সা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৬,২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ধানের শীষ নিয়ে পেয়েছেন ১১৮৪৩৮ ভোট।
ময়মনসিংহ -৩ (গৌরিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ৭৭১৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি’র বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আহমদ তায়েবুর রহমান হিরন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৪৫৩৬ ভোট।
ময়মনসিংহ -৪ (সদর) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পর বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭৭৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কামরুল আহসান এমরুল দাঁড়িপাল্লা প্রতি কে পেয়েছেন ১৬৯৫৮০ ভোট।
ময়মনসিংহ -৫ (মুক্তাগাছা) আসনে বিএনপি’র প্রার্থী জাকির হোসেন বাবলু ধানের শীষ প্রতীকে ১২৭৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো: মতিউর রহমান আকন্দ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১০০৮৭৬ ভোট।
ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৫২৬৬৯ ভোট।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি’র প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে ৯৮৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়তে ইসলামের প্রার্থী মোঃ আছাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২৯৬২ ভোট।
ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসলে বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ ধানের শীষ প্রতীকে ১০৭৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি’র প্রার্থী মোঃ আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫৭৯১ ভোট।
ময়মনসিংহ -৯ ( নান্দাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮৪৮৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেভেলপমেন্ট পার্টির একেএম আনোয়ারুল ইসলাম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৬৬৮৯৮ ভোট।
ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে বিএনপি’র প্রার্থী মোঃ আখতারুজ্জামান ধানের শীষ প্রতীকে ৭৪৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৬৬৪২৪ ভোট।
ময়মনসিংহ ১১ ( ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ১১০২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোরশেদ আলম স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন ৬৫৫৯১ ভোট।
বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।