ভালুকায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলম

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় নির্বাচনে পরাজয়ের পর পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) মোহাম্মদ মুর্শেদ আলম। নির্বচনের পর রাতেই তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তার ভাষ্য, “সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ হলে ফলাফল ভিন্ন হতে পারত।

সংবাদ সম্মেলনে তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *