ভালুকায় পূণরায় ভোট গ্রহনের দাবি এনসিপি প্রার্থীর

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের কারণে ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন ময়মনসিংহ-১১, ভালুকা আসনে ১১ দরীয় জোট, এনসিপি প্রার্থী (শাপলাকলি) ডা, জাহিদুর রহমান।
তিনি বলেন, এই আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের দ্বারা ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি এবং আমার নির্বাচনী এ্যাজেন্ট ও সাধারণ ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে, ভোট চলাকালীন সময়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
তাই তিনি ভোট চলাকালিন সময়ে দুপুর সাড়ে ৩ টার সময় তার অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে লাইভ করে সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন এবং সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহণের আবেদন করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *