ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনে মুফতি মুহাম্মাদুল্লার রিক্সা প্রতীক বিজয়ী

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি মুহাম্মদুল্লাহ রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ২৭ হাজার ২২১।ফুলপুর উপজেলায় মুফতি মুহাম্মদুল্লাহ পেয়েছেন ৮০ হাজার ৭৩১ ভোট এবং তারাকান্দা উপজেলায় ৬৩ হাজার ৮৩৪ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফুলপুরে পেয়েছেন ৫৪ হাজার ৫২২ ভোট এবং তারাকান্দায় ৬২ হাজার ৮২২ ভোট।

এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের শাহ শহীদ সারোয়ার। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৩৩৬ ভোট।ময়মনসিংহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৪৪২ জন। দুটি উপজেলা মিলিয়ে ১৭৪টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১২টার মধ্যে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *