গফরগাঁওয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দেয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় পৌর শহরের হেকিম টাওয়ারে গফরগাঁও শাখার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক এসব কম্বল বিতরণ করেন।
অপ্রত্যাশিত ভাবে শীতবস্ত্র কম্বল উপহার পেয়ে এলাকায় দুস্থ, অসহায় ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটে উঠে।

এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীগণ, গ্রাহক, গণমাধ্যম কর্মী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *