স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এপিবিএন এবং সিআইডির ফোর্স মোতায়েনের লক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে
সোমবার (৯ ফেব্রুয়ারি ) ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এপিবিএন এবং সিআইডির ফোর্স মোতায়েন সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং এ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, এপিবিএন এবং সিআইডি হতে আগত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।