প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমান বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। এলাকায় থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে ছাড়বো।
তিনি আরও বলেন, গফরগাঁওয়ের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের আমি সবসময় প্রস্তুত।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বটতলা বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এ. বি সিদ্দিকুর রহমান বলেন, গফরগাঁও এলাকায় জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। তার নির্বাচনী প্রতিক হাঁস মার্কার ভোট দিবেন। কারণ, হাঁস হলো সমৃদ্ধির প্রতীক, ভাগ্য পরিবর্তনের প্রতীক।
তিনি এ অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাস্তাঘাটের বেহাল দশা, বেকারত্বসহ নানা সমস্যায় এ অঞ্চল দীর্ঘদিন ধরে জর্জরিত।
তিনি আরও বলেন, আমার কিছু পাওয়ার নেই, আমি শেষ বয়সে এসেছি আপনাদের দেওয়ার জন্য। এসময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য গফরগাঁও আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের সুযোগ্য পুত্র মোঃ মুশফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমি আমার চাচা, আপনাদের সুপরিচিত এ. বি সিদ্দিকুর রহমানের হাঁস মার্কার ভোট চাইতে এসেছি। আপনাদের ভোটে আমার চাচা নির্বাচিত হলে গফরগাঁওকে একটি আলোকিত গফরগাঁও হিসেবে গড়ে তুলবো।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গফরগাঁও আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ জনসভা ও মিছিলে পাইথল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় হাঁস প্রতীককে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com