প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ১:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমানের হাঁস প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পন্ডিতপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে হাঁস প্রতীকের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমানের ভাতিজা মুশফিকুর রহমান বলেছেন, ‘হাঁস সরস্বতী দেবীর বাহন এবং এটি একটি পবিত্র প্রতীক। এ কারণে গফরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীকে ভোট দিয়ে তার চাচাকে বিজয়ী করবেন।
মুশফিকুর রহমান আরও বলেন, ‘এবারের নির্বাচনে জনগণ দল নয়, যোগ্য ও সৎ প্রার্থী দেখে ভোট দেবে। আপনারা আমার চাচা প্রবীণ রাজনীতিবিদ এ বি সিদ্দিকুর রহমানকে একবারের জন্য সুযোগ দিন। উনি আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করতে সক্ষম হবেন।
এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতা- কর্মী-সমর্থকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#####

