প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১, ২০২৬ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা করেছেন।

গত শনিবার উপজেলার পাগলা থানাধীন ১৪ নং নিগুয়ারী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে এবং হাট -বাজারে এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ উনার নির্বাচনী প্রতিক ছাতা প্রতিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমৃদ্ধ নতুন গফরগাঁও গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি।

গণসংযোগকালে তিনি এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, লিফলেট বিতরণ এবং ছাতা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com