ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত“

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন।

দ্বিতীয় পর্বে (পুরস্কার বিতরণী অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *