গফরগাঁওয়ে নিগুয়ারী ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার ১৪নং নিগুয়ারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অললী বাঁশতলী বাজার মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় বিভিন্ন এলাকার নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
১৪ নং নিগুয়ারী ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি মাওলানা আজিজুল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ৫৪ বছর ধরে ষড়যন্ত্র হচ্ছে আরও হবে। তবে ধৈর্য, সাহস ও হেকমতের সাথে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করে যেতে হবে। আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো।
তিনি আরও বলেন, এদেশের মানুষকে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজ, নির্যাতন, শোষণবিহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে চাই। আগামীতে ইসলাম ও কোরআন এর বিজয় হবেই ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, পাগলা থানা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ আবু তালের, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোফাজ্জল আনসারী, ১৪নং নিগুয়ারী ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান (অবঃ বিজিবি) ও ১৪নং নিগুয়ারী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা মহীউদ্দীন খান প্রমূখ।
বক্তারা জনসভায় বর্তমান সামাজিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন এবং দায়িত্বশীল অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!