মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহের তারাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদশর্নী অনুষ্ঠিত হয়। প্রানিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসাইন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
এলইও সানজিদা খানম এর সঞ্চালনায অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ । প্রদর্শনীতে ছিল বিভিন্ন প্রানী এবং ২৬ টি স্টল অংশগ্রহণ করেন। এর আগে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।