ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন: ভেতরে ঘুমিয়ে থাকা চালক নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় চালক জুলহাস মিয়া পুড়ে অঙ্গার হয়েছেন। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বাসটিতে তল্লাশি চালিয়ে সিটে থাকা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।

ওসি মো. রুকনুজ্জামান বলেন, কিছু দুর্বৃত্ত এ ঘটনা ঘটাতে পারে। মানুষটি এমনভাবে পুড়েছে, তাকে চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। সে বাসের চালক। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!