ভালুকায় ধর্ষণচেষ্টা ঘটনায় কিন্ডারগার্টেন শিক্ষকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৮ জুন:-

ময়মনসিংহের ভালুকায় নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান ওরফে আলামিন (৪০) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৮ জুন মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানায় মামলাটি হয়।

অভিযুক্ত মাহমুদুল হাসান ওরফে আলামিন স্থানীয় পড়ালেখা শিশু মডেল একাডেমি নামে কিন্ডারগার্টেনের শিক্ষক। তিনি  উপজেলার জামিরদিয়া কড়ইতলা এলাকার আব্দুুুল মজিদের ছেলে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার জামিরদিয়া কড়ইতলা এলাকায় ১০ থেকে ১২ শিশুকে প্রাইভেট পড়ান মাহমুদুল। ভুক্তভোগী শিশুটি তাঁর কাছে পড়ে। গত সোমবার দুপুর ১২টার দিকে ওই শিশুকে ছাড়া সবাইকে ছুটি দিয়ে দেন তিনি। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি কাউকে না বলার জন্য তিনি ওই শিশুর হাতে ১০ টাকা ধরিয়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি বলে দেয়। রাতে মেয়েকে নিয়ে থানায় গিয়ে মামলার আবেদন করেন বাবা। পুলিশ ৮ জুন মঙ্গলবার সেটি মামলা হিসেবে গ্রহণ করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত ওই শিক্ষকের স্ত্রী-সন্তান রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!