ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন :

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।
বুধবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন।  এসময়  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!