ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ  আলমের শাড়ি-লঙ্গি বিতরণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত অর্থায়নে অস্বচ্ছল নারি-পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়েছে। পৌর সভার ৯ টি ওয়ার্ডে ৬ হাজার শাড়ি ও ৪ হাজার লঙ্গি বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠালী বাঘরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করেন যৌথভাবে উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহম্মদ মোর্শেদ আলম।
এ সময় মোর্শেদ আলম বলেন, বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারি নাই। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সাথে দেখা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসবো।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, সিরাজুল ইসলাম ঢালী, তাহের ফকির, সাইফ উল্লাহ চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন, কায়সার আহমেদ কাজল ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!