রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গণতান্ত্রিক মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে উপজেলাব্যাপী আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গফরগাঁও উপজেলা কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
গফরগাঁও উপজেলা এলডিপি’র সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহারসহ গণতান্ত্রিক মহিলাদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলডিপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি’র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
#####