ভালুকায় এক্সিলেন্ট সিরামিক্স কারখানায় মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মেশিনে চাপা পড়ে মামুন মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স লিমিটেডের ভেতর। নিহত মামুন মিয়া পাশের গফরগাঁও উপজেলায় দুগাছিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে অবস্থিত এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেড নামক কারখানায় গাড়ি থেকে মেশিন নামানো হচ্ছিল। ওই সময় গাড়ি থেকে পড়ে যাওয়া মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মামুন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
কারখানার অ্যাডমিন ম্যানেজার মোক্তার হোসেন জানান, কারখানার ভেতর কাজ করার সময় উপর থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মামুন মিয়া গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!