ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়া সাজা প্রাপ্ত আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব ১৪।গ্রেফতারকৃতরা হলেন, ২ বছরের সাজাপ্রাপ্ত  ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩) এবং ১০০  পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানা (৩৭) এবং মনির হোসেন (২৮)। একটি প্রেস বিজ্ঞপ্তিতে য়মনসিংহ র‍্যাব ১৪ এর তথ্য জানায়।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪ জানান, একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ৮ টায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দেহখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনিসংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা সাজাপ্রাপ্ত ২ বছর সশ্রম ও ৫ হাজার টাকা জরিমানা আদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩)কে  গ্রেপ্তার করে। সে ফুলবাড়িয়া থানার কালিবাজাইল এলাকার আঃ লতিবের পুত্র।

একই দিনে অপর একটি অভিযানে রাত সোয়া ৮ টায় সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের খাগডহর (ঘুন্টি) নামক স্থানে মেসার্স আফিফ টেড্রার্স, প্রোঃ মোঃ ফয়জুর রহমান (কানন) এর রড, সিমেন্ট, টিনের দোকানের সামনে টাউনহল মোড় হতে মুক্তাগাছা গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল রানা (৩৭) ও  মোঃ মনির হোসেন (২৮) কে ১০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১০ হাজার টাকা।

র‍্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!