গফরগাঁওয়ে পাঁচবাগে জামায়াতের দাওয়াতি জনসভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে ডিক্রিভূমি মৃধা বাজার মাঠে এ দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার।
পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আরফান আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
বক্তাগণ ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, সামাজিক নৈতিকতা ও দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “ইসলামী আদর্শ ছাড়া সমাজে শান্তি, সুবিচার ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়”।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!