গফরগাঁওয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও পৌর শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে পৌরশহরে জামতলা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক সংগ্রামের সাংবাদিক মোফাজ্জল আনসারীর সভাপতিত্বে ও পৌর শাখা জামায়াতের সেক্রেটারি এখলাছুর রহমানের সঞ্চালনায় এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর ও ময়মনসিংহ-১০ (পাগলা -গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার, সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মাহমুদুল হাসান সহ আরো অনেকেই প্রমুখ।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!