গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে নাইম মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। ঘটনাটি গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে ঘটে।
পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠায়। গতকাল সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
নিহত নাইম মিয়া উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে শিক্ষার্থী নাইম মিয়া মোবাইল দেখছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে
একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ঘিরে ফেলে
দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ঘটানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাই সোহেল মিয়া জানান, ভাইকে হারিয়ে আমরা আতঙ্কে আছি।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!