ভালুকা সরকারী হাসপাতালে দুদকের অভিযান, মিললো নানা দুর্নীতি অনিয়ম

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অভিযান চালিয়েছে ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ময়মনসিংহ জেলা দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতাসহ সকল ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। হাসপাতালের সরকারী ঔষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।
# ##

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!