সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে ছাত্রদল নেতা রাজিব নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান রাজিব (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্ৰামে। সে মরহুম আবুল কাশেম মাষ্টারের বড় ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাটি বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এম সি বাজার সংলগ্ন সড়কে ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাজিব গাজীপুরে আকিজ টোব্যাকো কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে রাজিব গ্রামের বাড়িতে ফিরে আসায় পথে মাওনা এম সি বাজার সংলগ্ন সড়কে পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইলে কথা বলার সময় পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটি ধাক্কায় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজিবের স্ত্রী, পাঁচ বছরের এক পুত্র ও দেড় বছরের এক শিশু কন্যা রয়েছে। তার মৃত্যুর খবর শুনে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!