ভালুকায় ছাত্রদল নেতা রোমান তালুকদারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শেয়ার করুন :

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ভালুকায় ছাত্রদল নেতা রোমান তালুকদারের উদ্যোগে হতদরিদ্র লোকজনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ছাত্রদল নেতা রোমান তালুকদার জানান, প্রতিবছরের ন্যায় এবারও দুস্থ, অসহায় সাথে ঈদের আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে এবারও ঈদ উপহার বিতরণ করেছেন তিনি। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় শতাধিক পরিবারের মাঝে ঈদের এই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!