গফরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার ছাত্র কাফেলার উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে এবং মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিষয়সমূহ হলো- কুরআন কারিমের হুসনে ছওত, আরবি ও বাংলা বক্তৃতা, হামদ্ নাত, হিফজুল কোরআন, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। গ্রুপভিত্তিক বিচারক হিসেবে মাদ্রাসার সকল আসাতিযায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি বলেন, এই প্রতিযোগিতা গুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, চিন্তাশক্তি এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।
শেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী, সুধীজনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!