ভালুকায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে মাললা হলেও আসামী ধরাছোঁয়ার বাইরে

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ভালুকা উপজেলার ১১ নম্বর রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে স্কুল শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় থানায় মামলা (নমাবর ১১) হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষােভ প্রকাশ করেছেন এলাকাবাসি ।
জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় শিক্ষার্থী তার রুমে পড়তে থাকা অবস্থায় একই এলাকার নাজিম উদ্দীন নাজু (৫৫) নামের এক ব্যাক্তি ঐ শিক্ষার্থীর রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, এরপর তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে বলাৎকার করে। এ সময় ওই শিক্ষার্থীর ডাক চিৎকারে পরিবারের লোকজন চলে আসলে নাজিমউদ্দীন পালিয়ে যায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পরদিন ৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে ভোক্ত ভুগী ওই শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলা হওয়ার তিনদিন পার হলেও এমনকি আসামী প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভালুকা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, বলাৎকার ঘটনায় মকমলা রেকর্ডসহ আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাছাড়া আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দীও রেকর্ড করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!