ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোর ফ্যাশন নামে কারখানার শ্রমিকরা। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাঠালী এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ^াস দিলে মহাসড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।
শ্রমিকরা জানান, রোর ফ্যাশন নামে কারখানায় তার প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কর্মরত ছিলেন। গত মার্চ মাসে শ্রমিকদের সাথে কথা বলে এবং জানুয়ারী, ফেব্রæয়ারী ও মার্চ মাসের বকেয়া বেতনসহ গত ঈদ বোনাস ও অন্যান্য দাবির বিষয়টি চলতি মাসের ১১ তারিখ পরিশোধ করা হবে। কিন্তু তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় তারা প্রথমে মহাসড়কের পাশে মানববন্ধন ও পরে মহাসড়কে নেমে আসেন এবং বিক্ষোভ করেন। শ্রমিকরা আরো জানান, এর আগে বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করায় গত ৯ ডিসেম্বর তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ জানুয়ারী ও ফেব্রæয়ারী মাসের বকেয়া এবং ঈদ বোনাসসহ অন্যান্য দাবিপূরণ না করেই কারখানটি লেঅফ ঘোষণা করায় সোমবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ও শিল্প, হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ^াস দিলে মহাসড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: জাহাঙ্গীর আলম জানান, গত মার্চ মাসে কারখানাটি লেঅফ ঘোষণা করা হয়। পরে শ্রমকিদের এক মাসের বেতনও পরিশোধও করা হয়েছিলো। অন্যান্য বকেয়া বেতন ও ঈদ বেনাসের জন্য তারা মহাসড়ক অবরোধ করেন। ময়মনসিংহ কলকারখানা অফিসের সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মহাসড়ক ছেড়ে দেন। ###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!