ভালুকায় বনভূমিতে অবৈভাবে গড়ে উঠা সীমাণাপ্রাচীর গুঁড়িয়ে দেয়া হয়েছে

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা সিমাণাপ্রাচীর গুঁড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গালবার (৬ মে) সকালে উপজেলার হাবিরবাড়ি গ্রামের দিঘাইল্যারচালা নামক স্থানে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনির হবিরবাড়ি মৌজার দিঘাইল্যারচালা এলাকায় চারপাশে গজারী বন বেষ্টিত ৭৫৪, ৪৭১ ও ৬৮৬ দাগে প্রায় ২০০ বিঘা বনভূমি দখলে নিয়ে মনির এ্যাগ্রো খামার নামে পোল্ট্রি, মৎস্য ও নির্মানাধিন মিনি পার্ক গড়ে তুলেন। বেশ কিছুদিন ধরেই তিনি ৭৫৪ ও ৪৭১ দাগে প্রায় দুই হাজার ফিট ইটের সীমাণা প্রাচীর নির্মাণের কাজ চলমান ছিলো। খবর পেয়ে মঙ্গলবার সকালে  স্থানীয় বনবিভাগের লোকজন সাড়ে ৪০০ ফুট প্রাচীর ভেঙ্গে প্রায় এক একর জমি উদ্ধার করেন।
এ ব্যাপারে মনিরুজ্জামান মনির জানান, তার জমিতেই তিনি সীমাণাপ্রাচীর করছেন। এক পাশে একটু বনের জমি থাকায় তার বিশাল অংশ ভেঙে দিচ্ছে।
ময়মনসিংহের (ভালুকা অঞ্চল) সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাদেকুল ইসলাম জানান, অবৈধভবে গড়ে উঠা সব স্থাপনাই ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে এবং তা চলমান আছে। পরবর্তীতে যারাই এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ওই ঘটনায় একজন সহকারী বনসংরক্ষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। রিপোর্ট সাপেক্ষে অবৈধ দখলকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!