আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত শনিবার (৩ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এস. এম. মোমতাজ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব একে এম আজাদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভালুকা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ আনোয়ার পারভেজ,,মাধ্যমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম খোকন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন পাঠান, মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভরাডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আব্দুর রহিম আকন্দ,ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, , মাধ্যমিক শিক্ষক সমিতির ভালুকা শাখার সভাপতি নাজমুল আলম,সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, ভালুকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও জিয়া পরিষদ ভালুকা শাখার সহ-সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলমসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোজাহিদুর রহমান খান সোহেলকে সভাপতি, আব্দুর রশিদ আকন্দকে সাধারণ সম্পাদক এবং কামরুজ্জামান কমলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।