ভালুকায় পেট্রলের দোকান থেকে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অবৈধ ডিজেল-পেট্রোল বিক্রির দোকানে গভীর রাতে আগুনে পুড়ে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজী হোসেনের প্রজেক্টে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) রাত তিনটার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দোকান ঘরের ভেতর থেকে দুই ড্রামের মাঝখান থেকে আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, পুলিশের মাধ্যমে রাত তিনটার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আমীর হোসেনের পোড়া লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!