গফরগাঁওয়ে দত্তের বাজার ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তের বাজার ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার লুৎফুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে দত্তের বাজার ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির
সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পাগলা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!