মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের জালে আটক ২

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

জেলার জুড়ীতে এক ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পুলিশের বিশেষ অভিযানে। উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি থেকে ঐ ডাকাত কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতিসহ। গরু চুরির তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  মোর্শেদুল আলম ভূঁইয়া’র নির্দেশে এসআই ফরহাদ মিয়া ও এসআই কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী ও চোর চক্রের সদস্য সোহেল মিয়া কে (২৯) আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফরিজ আলীর ছেলে শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। তাদেরকে  শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার ওসি মো. মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে সে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।  শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!