গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার নতুন কমিটি গঠন সভাপতি- সুশান, সাঃ সম্পাদক- নয়ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত ঔষধ কোম্পানির প্রতি‌নি‌ধি‌দের নিয়ে গঠিত মডেল ফারিয়ার (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) মাসিক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল ফারিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মোঃ অলিউল্লাহ খন্দকার সুশানকে সভাপতি, মোঃ নয়ন শাহকে সাধারণ সম্পাদক, আহসান হাবীব বিপ্লবকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ এখলাছুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
নতুন এই কমিটি মডেল ফা‌রিয়ার পরবর্তী সভায় পূণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নব নির্বাচিত সভাপতি মোঃ অলিউল্লাহ খন্দকার সুশান।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!