ভালুকা উপজেলা কৃষকলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সরকার বিদ্যুৎসহ তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার (৯ ফেব্রæয়ারী) সন্ধ্যায় ও সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার থেকে শুরু হওয়া সারাদেশে ডেভিল হান্ট অভিযানে ভালুকা মডেল থানা পুলিশ রোববার (৯ ফেব্রæয়ারী) সন্ধ্যায় উপজেলার মেদিলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মো: মোতালেব সরকারের ছেলে উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান সরকার বিদ্যুৎকে গ্রেফতার করা হয়। তাছাড়া সোমবার (১০ ফেব্রæয়ারী) বিকেলে ভালুকা পৌরসভার নবধারা স্কুল এলাকা থেকে ভালুকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মো. রতনকে এবং উপজেলার হবিরবাড়ি এলাকা থেকে উপজেলা আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি রিয়ন তালুকদারকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ূন কবির জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!