রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডুবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বিএসএমএমইউ’র সহকারী অধ্যাপক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা।
বিশেষ অতিথি ছিলেন শেখ মুহম্মদ ইসাহাক, ছোয়াদুর রহিম বুলু, মোঃ আব্দুল হামিদ , মাহাবুবুর রহমান ফুরকান ওমোহাম্মদ আলী বাবুল প্রমুখ।
ক্রীড়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
#####