ভালুকায় সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় খলিলুর রহমান (৪০) নামে সাজাপ্রপ্ত এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রæয়ারী) সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং দক্ষিণ হবিরবাড়ি এলাকার আব্দুল ওয়াহেদ আলী শেখের ছেলে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ূর কবীর জানান, গ্রেফতারকৃদ ইউপি সদস্য খলিলুর রহমান ৬ মাসের সাজাপ্রপ্ত আসামী এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!