ভালুকায় মাটি ফেলে সরকারী খাল ভরাটের অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে বরাইল বিলের খালের উপর বক্স কালভার্টের মুখটি দিন রাত মাটিচাপা দিয়ে বন্ধ করে দিচ্ছে একটি প্রভাবশালী মহল। এলাকাবাসীর দাবি, খালটি ভরাট করে জনৈক প্রভাবশালী ব্যক্তিগত অফিসঘর নির্মাণ করছেন। এতে ওই এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হবে। তারা জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে খাল ভরাটের কাজ বন্ধের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিন দেখা যায়, মহাসড়কের উপর বরাইল বিলের খালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পুরনো একটি বক্স কালভার্ট রয়েছে। সম্প্রতি নাসির গ্রæপের নামে কতিপয় প্রভাবশালী কিতোনখলা বিলটি বালি দিয়ে ভরাট শুরু করে এবং পর্যায়ক্রমে খালটির মুখে মাটি চাপা দিয়ে বন্ধ করে দিচ্ছে। যা ওই এলাকার কিতোনখলা, গড়াইল ও কেচুরগুনাসহ বেশ কয়েকটি বিলের পানি নিষ্কাশনের অন্যতম একটি মাধ্যম।
বালি সরবরাহকারী ও স্থানীয় বিএনপির নেতা মফিজুল ইসলাম দুলা চৌধুরীসহ বিল পাড়ের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার সর্তে জানান, খাল ভরাটকারীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তবে খালটি ভরাট হয়ে গেলে আশপাশের বেশ কয়েকটি বিলের পানি নিষ্কাশনে কোন পথ থাকবেনা। এদিকে খালটি ভরাট করে জনৈক প্রভাবশালী ব্যক্তিগত অফিসঘর নির্মাণ করছেন। ফলে এই এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হবে। তারা খালের মাটি সরিয়ে নিয়ে পানি সরবরাহে যথাযথ ব্যবস্থঅ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে আরো দেখা গেছে, একসঙ্গে কয়েকটি ট্রাক দিয়ে মাটি এনে খালটি ভরাটের কাজ চলছে এবং এস্কেভেটর দিয়ে মাটি সমান করা হচ্ছে। এ সময় এস্কেভেটর চালককে জিজ্ঞেস করলে তিনি তাদের মাটি ফেলা অব্যহত আছে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, এই ব্যাপারে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রশসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ চোখে পরেনি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!