আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়ায় অদম্য মেধাবী ছাত্রী তুলনার আক্তারের প্রতি সহযোগীতার হাত বাড়ালেন উপজেলা নির্বাহী খফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি তুলনাকে অতুলনীয় একজন সম্ভাবনাময় প্রতিভাশালী হিসেবে আখ্যা দিয়ে ভালুকার সকলকেই তার অভিভাবকের মেয়েটির প্রতি দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
পিতৃহীন “তুলনা আক্তার” ভালুকা উপজেলার গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী। অনুর্ধ-১৭ ক্যাটাগরিতে ভালুকা উপজেলার পক্ষে প্রতিনিধিত্ব করে তিনি জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে। মাত্র তিন ম্যাচে ৫টি গোল করেন তিনি। এছাড়াও তিনি সকল খেলায় খুবই পারদর্শী। ছাত্রী হিসেবেও তিনি খুবই মেধাবি এবং আমায়িক।